1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

তিন বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১২
  • ১৪৬ Time View

ওয়ানডের পর শ্রীলঙ্কার কাছে টেস্ট সিরিজেও হেরেছে পাকিস্তান। বৃহস্পতিবার তৃতীয় ও শেষ টেস্ট ড্র হওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

পাকিস্তান প্রথম ইনিংস: ২২৬, দ্বিতীয় ইনিংস: ৩৮০/৮ডি.
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৩৭, দ্বিতীয় ইনিংস: ১৯৫/৪
ফল: ড্র

দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করে সাজঘরে ফেরেন আজহার আলী। তারপরও পাক অধিনায়ক মিসবাহ উল হক অপেক্ষা করছিলেন আসাদ শফিকের জন্য। ম্যাচসেরা এই ব্যাটসম্যান কাঁটায় কাঁটায় ১০০ রান করার পরই ইনিংস ঘোষণা করেন পাক নেতা। প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ২২৬ রান করলেও দ্বিতীয় ইনিংস দারুণ জবাব দিয়েছে সফরকারীরা। ৮ উইকেটে ৩৮০ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা।

লাঞ্চের আগে পাকিস্তান ইনিংস ঘোষণা করায় পঞ্চম ও শেষ দিনে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ২৭০। ৭১ ওভার খেলে শেষ দুই সেশনে তাই গন্তব্যে পৌঁছানো সহজ ছিলো না তাদের। তারপরও দারুণ খেলেছেন লঙ্কান ব্যাটসম্যানরা। দুই দলের ড্র’র সিদ্ধান্ত মেনে নেওয়ার আগে সিরিজ সেরা কুমার সাঙ্গাকারার ৭৪ ও দিনেশ চান্দিমালের ৬৫ রানের সুবাদে ৬২ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান করে শ্রীলঙ্কা।

ড্র করলেও তিন বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ নিয়েছে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০০৯ সালে তারা ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ