1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘নাসিরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার বন্ধু’

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৪ Time View

মারিয়া মিম ছিলেন মডেল, তারপরে বিয়ে করে পুরোদস্তুর সংসার। হঠাৎ করে সেই সম্পর্ক চুকেবুকে এখন শোবিজে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছেন মারিয়া মিম। যখন মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন, সেই সময় জড়ালেন নতুন বিতর্কে।

ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে তার নাকি প্রেমের সম্পর্ক। আবার কেউ কেউ বলছেন নাসির তার প্রাক্তন প্রেমিক। আর এ নিয়ে নানাভাবেই বিব্রত হচ্ছেন মারিয়া মিম। তিনি বলেন , ‘বিভিন্নজন ফোন দিয়ে নাসির সম্পর্কে নানা কথা জিজ্ঞেস করছে। আমি অবাক হয়ে যাচ্ছি আমাকে এসব জিজ্ঞেস করছে কেন?’

এই নিয়ে ফেসবুকেও একটি পোস্ট লিখেছেন, ‘নাসির নাসির করে আমাকে মেসেজ দেওয়া বন্ধ করেন। কারো পারসোনাল লাইফ নিয়ে পড়ে থাকি না। ওর ওয়াইফ এর কাহিনি সত্য না মিথ্যা নিউজ এটা তো জানতে পারছেন। আমার কাছে জানার কি আছে?’

বিষয়টা আসলে কি, ‘কেনইবা নাসিরের সঙ্গে আপনার সম্পৃক্ততার কথা আসছে? প্রশ্নের জবাবে মিম বলেন, নাসিরের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল। অল্প কিছু মানুষ অবশ্য সেই আকদ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিল। সেখানে গিয়েছি। নাসিরের সঙ্গে বেশ কয়েকটি ছবিও তুলেছিলাম। ওসব ফেসবুকে পোস্ট করার পর থেকেই যন্ত্রণায় পড়েছি। মানুষ কদিন থেকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলছিল। আর শনিবার নাসিরকে নিয়ে নতুন খবর প্রককাশ হবার পর আরো শুরু হয়েছে- আমি নাকি নাসিরের প্রেমিকা ছিলাম।’

তাহলে নাসিরের সঙ্গে আপনার সম্পর্ক কি প্রশ্নের উত্তরে মিম বলেন, স্রেফ বন্ধুত্ব। নাসির আমার বন্ধু। সেই হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। এর বাইরে কিছু না। বন্ধুর সঙ্গে কিছু ছবি তুলেছি, এই যা- এর বাইরে কিছু নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ