1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তবে রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ এখনও নির্ধারণ হয়নি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

এর মধ্যে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে আগামী ১২ জুন। সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ মে এবং ২০টি সাধারণ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ১৯ জুন, ২৬ জুন এবং ৩ ও ১০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬, ১৮ ও ২০ জুন, বাংলাদেশ বিইউপি ২৬-২৭ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২ এপ্রিল এবং ডেন্টাল কলেজে ৩০ এপ্রিল, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ইতোমধ্যে ঘোষণা করেছে ওই বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেখানে ২১ মে থেকে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ ইউনিটে ২১ মে, ‘খ’ ইউনিটে ২২ মে, ‘গ’ ইউনিটে ২৭ মে, ‘ঘ’ ইউনিটে ২৮ মে ও ‘চ’ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ