1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ : ভারতীয় হাইকমিশনার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪১ Time View

তিস্তা চুক্তিকে ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি তিস্তা চুক্তি না হওয়ার বিষয়টিকে ‘দুঃখজনক বাস্তবতা’ বলেও আখ্যা দেন।

সাংবাদিকদের তিনি বলেন, ‘তিস্তা চুক্তি নিয়ে জটিলতা রয়েছে। এ চুক্তি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ রয়েছে। সে কারণে এ তিস্তা চুক্তি ভারতের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ।’

বিক্রম দোরাইস্বামী বলেন, ‘আমরা এ চুক্তি নিয়ে কাজ করছি। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরে এ চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।’

সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘সীমান্তে সব হত্যা বিএসএফ ঘটায় না। এটি রোধ করতে দুপক্ষকেই সচেষ্ট হতে হবে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে ডিক্যাবের প্রেসিডেন্ট পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ