1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত থাকার প্রমাণ আছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ রয়েছে, যথাসময়ে তা জাতির সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দফতরে সংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭২তম সভায় জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব বাতিলের সুপারিশ করা হয়। একই সঙ্গে বঙ্গবন্ধুর ৪ দণ্ডপ্রাপ্ত খুনির মুক্তিযোদ্ধার খেতাব বাতিলেরও সুপারিশ করে জামুকা।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আমরা বলেছি জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। খুনি হিসেবে আমরা সেটা (খেতাব বাতিলের সুপারিশ) বলেছি। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তিনি খুনের সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তার কী সম্পৃক্ততা আছে সেটার দালিলিক প্রমাণ ও তথ্যাদিসহ আমরা জাতির কাছে উপস্থাপন করব।

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়েছে নাকি প্রস্তাব করা হয়েছে- এ বিষয়ে মন্ত্রী বলেন, প্রস্তাব, এটা তো আপনারা দেখেছেনই। আমরা তো প্রস্তাবের মালিক, আমরা প্রস্তাব করেছি।

মোজাম্মেল হক বলেন, বিএনপির মূল কথা হলো, তিনি (জিয়াউর রহমান) হত্যার সঙ্গে জড়িত নন। আমরা বলেছি, তিনি যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত আমাদের কাছে তার প্রমাণ আছে। আমরা ইনশাআল্লাহ যথাসময়ে প্রমাণসহ জাতির সামনে পেশ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ