1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৩ Time View

করোনা পরিস্থিতির কারণে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কওমি ছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, আজ রবিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

গত বছর ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

করোনার কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্যান্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে।

আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।

অন্যদিকে উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ