1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নারীশিক্ষা উন্নয়নে সার্বিক সহযোগিতা করছে সরকার: পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৪ Time View

দেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার সব প্রকার সহযোগিতা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শুক্রবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন এ কথা বলেন তিনি।

শাহাব উদ্দিন বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সবাই কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অধিক পরিমাণে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে। এ ধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে অনেক অর্থ ও শ্রম ব্যয় হলেও পরবর্তীতে সরকার এর দায়িত্ব গ্রহণ করবে। এ বিদ্যালয়ে আসার জন্য রাস্তাটির প্রশস্তকরণসহ এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব প্রকার সহায়তা দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাদের মধ্যে বদরুল ইসলাম ও তারেক আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ