1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

সাকিবের ছুটি মঞ্জুর করেছে বিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৫ Time View

বেশ কিছুদিন ধরেই কুঁচকির চোটে ভুগছেন সাকিব আল হাসান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে খেলা হয়নি তাঁর। এবার তাঁকে নিউজিল্যান্ড সফরেও পাচ্ছে না বাংলাদেশ।

আসন্ন এই সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। নিউজিল্যান্ড সফরে তাঁকে না রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছিলেন সাকিব।

সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান্স আকরাম খান।

তিনি বলেন, ‘আজকে আলাপ আলোচনার পর সাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে। আশা করছি ওকে (সাকিব) আমরা পরের সিরিজে পাবো।’

করোনা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি এক সপ্তাহের জন্য পিছিয়েছে নিউজিল্যান্ড। নতুন সূচি অনুযায়ী সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। দ্বিতীয় ম্যাচটি হবে ২৩ মার্চ।

আর ২৬ মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ ওয়ানডে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ মার্চ। দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মার্চ। আর সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামী ১ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ