1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

প্রজন্মের কাছে মান্নাকে উপস্থাপন করাই গানটির লক্ষ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৪ Time View

শ্রদ্ধা আর ভালোবাসায় মান্নাবিহীন একযুগের বেশি সময় পার করেছেন প্রয়াত চিত্রনায়ক মান্নার সহধর্মিণী শেলী মান্না। একাকিত্ব কিংবা হারানোর বেদনা নিয়েই সামনে অগ্রসর নায়ক মান্নার স্ত্রী।

প্রিয় স্বামীকে স্মরণ করেন প্রতিটা মুহূর্তে। স্বামীর প্রতি শ্রদ্ধা রেখে কিংবদন্তি এ নায়কের জন্মদিনে একটি গান প্রকাশ করছেন তিনি। গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন পুলক অধিকারী। সংগীতায়োজন করছেন মেহেদী। আর কণ্ঠ দিচ্ছেন ইমরান মাহমুদুল।

নায়ক মান্নাকে নিয়ে ট্রিবিউট করা গানটি প্রকাশের দিন নিয়ে তথ্যের বিভ্রান্তি ছিল। মূলত গানটি নায়ক মান্নার জন্মদিনে কৃতাঞ্জলির অফিসিয়াল ইউটিউব ও ফেসবুক পেজে প্রাকাশ করা হবে বলে জানিয়েছেন শেলী মান্না।

এ প্রসঙ্গে শেলী মান্না বলেন, গানটি জন্মদিনকে টার্গেট করেই করা। মূলত মান্নাকে দর্শকের মাঝে বাঁচিয়ে রাখতে আমাদের এই প্রয়াস। এই গানটিতে মান্নার চলচ্চিত্রে আসা এবং চলচ্চিত্রে তার অবদানের কথা তুলে ধরা হয়েছে।

গানটির উদ্যোক্তা প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। আর সার্বিক সমন্বয়ের কাজটি করছেন পরিচালক সোহানুর রহমান সোহান। মূলত এই প্রজন্মের কাছে মান্নাকে স্বরূপে উপস্থাপন করার লক্ষ্যেই গানটি তৈরি করা হচ্ছে।

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় নায়ক মান্নার জন্মদিন ৬ ডিসেম্বর। ১৯৬৪ সালে এই দিনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন তিনি। তার আসল নাম এস এম আসলাম তালুকদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ