1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

সাকিব ভাই না থাকলে দল চলবে না এমন নয়: মুমিনুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

কুঁচকির ইনজুরিতে টেস্ট থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। তাঁর পরিবর্তে সৌম্য সরকারকে দলে নিয়েছে বাংলাদেশ। টাইগার অধিনায়ক মুমিনুল হক মনে করেন সাকিব না থাকায় খুব বেশি সমস্যা হবে না।

সাকিব না থাকায় একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান এবং আরেকজন বোলারের ওপর ভরসা রাখতে হবে বাংলাদেশকে। সাকিব না থাকলে দল চলবে না এমনটা নয় বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিনিসটা আপনি যেভাবে নিবেন আরকি। আপনি যদি মনে করেন যে সাকিব আল হাসান নাই দল চলবে না, বাংলাদেশ চলবে না এটাও না। দেখেন যখন সাকিব ভাই ছিলেন না বাংলাদেশ দল কিন্তু চলেছে।’

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে সাকিবকে সঙ্গে পেয়েছিলেন মুমিনুল। সেই সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিল টাইগাররা। তাই সাকিবের না থাকা নিয়ে চিন্তা করছেন না মুমিনুল।

তিনি বলেন, ‘সত্যি বলতে আমি ওভাবে চিন্তা করছি না। আমার যেটা আছে সেটা নিয়ে… একটা সিরিজে সাকিব ভাই খেলেছে সেটাও হেরেছি। এই সিরিজের একটা ম্যাচ বাকি আছে সাকিব ভাই থাকা না থাকা ওইভাবে চিন্তা করছি না। মাথায় যাতে না থাকে ওইভাবে চেষ্টা করছি। যা আছে তা নিয়েই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ