1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

সুন্দরবনে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ও ধানসাগর ক্যাম্পের মাঝামাঝি এলাকার বনের অভ্যন্তরে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।

সোমবার দুপুরে ধানসাগর ক্যাম্প সংলগ্ন এলাকায় বনের ভেতর দিয়ে ধোঁয়া উড়তে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বন বিভাগকে খবর দেয়। এরপর দুপুর ১ টার দিকে ধানসাগর ক্যাম্পের ষ্টাফরা সেখানে ছুটে যান।

বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় লোকজন ও স্বেচ্ছাসেবীদের নিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ইতিমধ্যে আগুন নেভানোর জন্য আগুন লাগার এলাকার চারপাশে ফায়ার লাইন কেটেছে বন বিভাগ।

খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে শরণখোলা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানিয়েছে বন বিভাগ। তবে বন বিভাগ বলছে আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ব সুন্দরবনের ধানসাগর ক্যাম্পের ওসি মো. বেল্লাল হোসেন বলেন, দুপুর ১টার দিকে তারা বনে আগুন লাগার খবর পান। তারপর তারা সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করেন। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

তবে কখন কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা ব্যস্ততার কারণে নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

আগুনে বনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও ঝুঁকি বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। আগুন লাগার ঘটনা জানতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করছেন না।

উল্লেখ্য, এর আগেও ওই একই এলাকায় আরও কয়েকবার আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেগুলো ছিল নাশকতামূলক। অর্থাৎ বনের অভ্যন্তরের জলাশয়ের মাছ ধরা ও মাছ চাষের জন্য ছোট ছোট গুল্ম জাতীয় লতাপাতায় আগুন দিয়ে পুড়িয়ে মাছ চাষ ও ধরার পরিবেশ সৃষ্টি করা কিংবা উপযোগী করে তোলার কাজ ছিল সেটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ