1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

ভোটারদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান সিইসির

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ Time View

নিজে করোনার টিকা নিয়ে ভোটারদেরও তা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টিকা নেয়ার তিনি এ আহ্বান জানান।

সিইসি বলেন, আসলেই উৎসবমুখর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে। টিকা নিয়ে কোনো রকমের সমস্যা ফেস করিনি। আধাঘণ্টা অবজারভেশনে ছিলাম। আমার কোনো অসুবিধা হয়নি। আমি অনুরোধ করবো আমার ভোটারদের, আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ এলাকায় এ টিকা গ্রহণ করুন।

তিনি বলেন, এটি করোনা থেকে রক্ষার অত্যন্ত ফলপ্রসূ উপায়। টিকা নেয়ার পর কোনো অসুবিধা হয় না।

মহামারির প্রায় এক বছর পার করার পর রবিবার (৭ ফেব্রুয়ারি) দেশজুড়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়। রবিবার দিনের শুরুতেই রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নিয়েছেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সংসদ সদস্যরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা টিকা গ্রহণ করেন। প্রথম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ