1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৭৭ Time View

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে মাইজগাঁও ও বিয়ানীবাজারের মাঝে গুতিগাঁও এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী ওয়াগন ট্রেনটি দুর্ঘটনায় পড়ে।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান বলেন, ট্রেনের ৮টি ট্যাংকারের মতো ৭টি রেল লাইনের পাশে পড়ে যায়। এ সময় তেল ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলে স্থানীয় লোকজন হাড়ি-পাতিল, বালতি ও ড্রাম নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করে।

তিনি জানান, দুর্ঘটনার কারণে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস মোগলাবাজার স্টেশনে আটকা পড়ে। পরে যাত্রা বাতিল করে ট্রেনটি সিলেট ফিরে যায়।

সিলেট থেকে ঢাকাগামী জয়িন্তকা এক্সপ্রেস ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া স্টেশন থেকে নিজ নিজ গন্তব্যে যাত্রা করবে।

দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারগুলো উদ্ধারে রাতে কুলাউড়া ও আখাউড়া থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে সেগুলো সরিয়ে আবার রেল যোগাযোগ স্বাভাবিক করতে বেশ সময় প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ