1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

‘ছক’ সিনেমার ট্রেলার প্রকাশ(ভিডিও)

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৬৬ Time View

পূর্ব ঘোষণা অনুযায়ি বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় ইউটিউবে প্রকাশিত হলো গোলাম সোহরাব দোদুলের প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’ এর ট্রেলার। দেড় মিনিটের ট্রেলারে ভিন্ন ইমেজে পাওয়া গেল অভিনেতা তাহসান খানকে! অন্যদিকে অভিনেত্রী স্পর্শিয়া হাজির ছদ্মবেশী এক নারীর চরিত্রে!

‘প্রেমিক পুরুষ’ এর যে ইমেজ, তার বাইরে খুব একটা দেখা যায়নি তাহসানকে। তবে ‘ছক’ এর মধ্য দিয়ে দর্শক যে তাদের প্রিয় অভিনেতাকে অন্যরকম চরিত্রে পেতে যাচ্ছেন, তা আগেই বলেছিলেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।

‘ছক’ এর ট্রেলার প্রকাশের পর দর্শক তার প্রমাণ পেলেন হাতে নাতে! ট্রেলারে তাহসানকে দেখা যায় পুরনো ক্লাবের ওয়েটার হিসেবে। যে কিনা মদ টানে! ঘটনাচক্রে খুন করতেও দেখা যায় তাকে! চোখে মুখে আতঙ্ক নিয়ে স্পর্শিয়ার সঙ্গী হন তিনি। তবে ছদ্মবেশী স্পর্শিয়ার সাথে তার কিসের লেনাদেনা, সেটা খোলাসা হয়নি ট্রেলারে।

নির্মাতা বললেন, পুরো ফিল্মটি দেখতে দর্শককে আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে সেটা খুব দীর্ঘ সময় নয়। চলতি মাসেই সিনেমাটিক অ্যাপে ছবিটি মুক্তি দেয়া হবে।

প্রথম পোস্টার প্রকাশের পরই ব্যাপক প্রশংসিত হয় ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ‘ছক’। তাহসান খান ও স্পর্শিয়া ছাড়াও এই ফিল্মটিতে আছেন দীপক সুমন, শাহরিয়ার সজীব, প্রণীল, বিপলীসহ একঝাঁক থিয়েটার আর্টিস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ