1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
হরমুজে ‘সিদর’ জাহাজে ইরানের হামলা, কয়েক ক্রু নিহতের দাবি সৌদির চেলসি থেকে সিটিতে গিয়ে ফার্নান্দেজ—‘এত বড় ক্লাবে খেলার স্বপ্ন ছিল’ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি শুরুতেই ‘অবিশ্বাস্য’ গোল হজম, তারপর কেইনের জোড়ায় বায়ার্নের জয় কয়েক মাসের মধ্যেই সৌরবিদ্যুতে চলবে পুরো সংসদ : প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞার শঙ্কায় ভারত, মোদির কপালে চিন্তার ভাঁজ দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের

এক ম্যাচ করে নিষিদ্ধ লুকাকু-ইব্রাহিমোভিচ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৫৮ Time View

ইতালিয়ান কাপে বাক বিতণ্ডার জের হিসেবে এক ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন জ্লাটান ইব্রাহিমোভিচ ও রোমেলু লুকাকু। দুটি হলুদ কার্ড দেখে ম্যাচ থেকে বের হয়ে যাওয়ার কারণেই ইব্রাহিমোভিচের নিষেধাজ্ঞা আরো শক্তিশালী হয়েছে। অন্যদিকে লুকাকু কার্ড পাবার কারণে নিষিদ্ধ হয়েছেন।

ম্যাচটিতে বিরতির আগে ইন্টার মিলান ও এসি মিলানের দুই তারকার মধ্যে প্রচন্ড বাক বিতণ্ডা হয়। যে কারণে দুজনকেই হলুদ কার্ড দেখতে হয়েছে। মধ্য বিরতির বাঁশি বাজার পরেও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই দুই সতীর্থের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চালু ছিল।

বিরতির পর আলেক্সান্দার কোলারোভকে বাজেভাবে ট্যাকল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ত্যাগ করেন সুইডিশ তারকা ইব্রা। ৫৮ মিনিটের পর থেকে বাকি সময়টা তাই এসি মিলানকে ১০ জন নিয়েই খেলতে হয়েছে। ম্যাচে লুকাকুর ইন্টার মিলান ২-১ গোলে ইব্রাহিমোভিচের এসি মিলানকে পরাজিত করে।

আগামী সপ্তাহে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারবেন না লুকাকু। এদিকে ইব্রাহিমোভিচ আগামী মৌসুমে প্রতিযোগিতায় ইন্টারের প্রথম ম্যাচটিতে খেলতে পারবেন না। বিতর্কের বিষয়টিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন এখনো তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ