1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

বাইডেন প্রশাসনে নিয়োগ পেলেন আরও এক বাংলাদেশি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান কাজী সাবিল রহমান (৩৮)।

জানা যায়, হোয়াইট হাউজে এক্সিকিউটিভ অফিসের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ডিভিশনে ইনফরমেশন অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের সিনিয়র কাউন্সেলর হয়েছেন কাজী সাবিল। গত ২৫ জানুয়ারি তার এই নিয়োগের সংবাদ প্রকাশ পায়।

নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন কাজী সাবিল। তিনি ব্রুকলিন ল’ স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘ডেমজ’ নামে একটি থিংকট্যাংকের প্রেসিডেন্ট ছিলেন। বর্ণ ও জাতিগত সাম্য, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নীতিগত গবেষণার আলোকে গণতান্ত্রিক চেতনায় সর্বসাধারণকে উজ্জীবিত করার অভিপ্রায়ে কর্মরত এ থিংকট্যাংকের মাধ্যমেই সাবিলের প্রতি বাইডেনের দৃষ্টি প্রসারিত হয়েছে।

বিশ্বখ্যাত হার্ভার্ড থেকে সমাজবিজ্ঞান, জেডি এবং পিএইচডি করেছেন সাবিল। রোড স্কলার হিসেবে অক্সফোর্ড থেকে এমএসসি, অর্থনীতি এবং সামাজিক বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি নিয়েছেন এই মেধাবী।

কাজী সাবিল রহমান ছাড়াও এর আগে আরও তিন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান বাইডেন প্রশাসনের ‍গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ