1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যসম্মত করা হচ্ছে কিনা জানতে চায় সরকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১
  • ৪৭ Time View

শিক্ষাপ্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গাইডলাইন অনুসরণ করে পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা জানতে চেয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন।

আদেশে আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা শিক্ষা অফিসারকে বিষয়গুলো দেখভালের (পরিবীক্ষণের) নির্দেশ দেন মহাপরিচালক।

অফিস আদেশে বলা হয়, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি ও বেসরকারি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গত ২২ জানুয়ারি একটি গাইডলাইন সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠায়। ওই গাইডলাইন যথাযথভাবে অনুসরণ করে সব শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আনন্দময় হিসেবে প্রস্তুত করছে কিনা তা পরিবীক্ষণ করা প্রয়োজন। সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা নিজ নিজ অঞ্চল এবং উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তা পরিবীক্ষণ করবেন।

আদেশে আরও বলা হয়, কোভিড-১৯ মোকাবিলার পাশাপাশি মুজিববর্ষ উপলক্ষ্যে স্থায়ীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য গাইডলাইন অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা পরিবিক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ