1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

প্রকাশ হতে যাচ্ছে ৪০তম বিসিএসের ফল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

প্রায় ২০ হাজার পরীক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে। ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ বুধবার (২৭ জানুয়ারি)।

ইতোমধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিকেলে কমিশন সভায় ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে পিএসসির একাধিক সূত্র জানিয়েছে।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন ২০ হাজার ২৭৭ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ