1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতে পেরে গর্বিত: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
  • ৩৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যা বাঙ্গালি জাতির রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক অধিকার, মাতৃভাষায় কথা বলা অধিকার এবং স্বাধীনতা অর্জনসহ প্রতিটি সংগ্রামমের সূতিকাগার। কাজেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতে পেরে আমি সত্যিই খুবই গর্বিত।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ‘Celebrating the 100 Years of the University of Dhaka: Reflections from the Alumni— International and National’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠান শুরু হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আমি না, আমার পরিবারের সবাই গর্বিত। আমার ছোট ভাই শেখ কামাল ঢাবির ছাত্র ছিল, সবেচেয়ে ছোট্ট ভাই শেখ রাসেলও ঢাবির ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল। আমার স্বামীও ঢাবির একটা হলের ভিপি ছিলেন। আমার পরিবারের অনেকেই ঢাবি পড়াশোনা করেছে। আমার বাবাও ঢাবির আইন বিভাগে পড়াশোনা করতে গিয়ে কর্মচারীদের আন্দোলনে অংশ নিয়ে বহিষ্কার হয়েছিলেন।

তিনি বলেন, ২০২১ সাল আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময়। এবছর বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে, আর স্বাধীনতা সংগ্রামে যে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে সেই ব্যক্তির (বঙ্গবন্ধু) জন্মশতবার্ষিকীও এ বছর। তাছাড়া দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠও এ বছর শতবর্ষ পূরণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ