1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাপানের বিনিয়োগে বাংলাদেশে দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা টেকসই পোশাকশিল্পের রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ইমপ্যাক্ট জোন সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকা রাজবাড়ীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি, আহত ১ নাটোরে ছাত্রদল নেতা হত্যা: এমপিপুত্র মিন্টু তিন দিনের রিমান্ডে ‘…আম্মু ওকে আমার গার্ডিয়ান বানিয়ে দিয়েছিল’ এবিজি ইউনিভার্সিটি কাপ ফুটবলে আইইউবি-ইউআইইউয়ের ম্যাচ ড্র কমনওয়েলথ কাবাডিতে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্য বিওয়াইডি গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে মিডল্যান্ড ব্যাংক

মালয়েশিয়ায় লালটিপ ছবির মুক্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১২
  • ১৮৪ Time View

প্যারিস ও ব্যাংককের মনোরম পরিবেশে চিত্রায়িত লালটিপ ছবির মালয়েশিয়ায় মুক্তি উপলক্ষে ৭ জুন কুয়ালালামপুরের উইশমা ফুই ছিউ হল (চায়না টাউনের সাথে) এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ইমপ্রেস টেলিফিল্ম।

এ উপলক্ষে দিনব্যাপী ছিল আকর্ষনীয় বাংলাদেশি পণ্য সমাহার। শনিবার ছুটির দিন থাকায় সকলের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। মালয়েশিয়ার ইতিহাসে এই প্রথম বাংলাদেশি ছবি লালটিপ ছবি মুক্তি পায়।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আরো ভালো ভালো ছবি বিশ্বের দরবারে উপহার দিতে পারব। এতে করে বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র ফিরে আসবে। বাংলাদেশে হাই কমিশনার একেএম আতিকুর রহমান নিজেও গীতিকার হওয়ায় সাংস্কৃতিতে আলাদা একটা টান রয়েছে।

অনুষ্ঠানে দর্শকদের কৌতুহল ছিল অভিনেতা এটিএম শামছুজ্জামানকে এক নজর দেখা। মঞ্চে এটিএম  শামছুজ্জামান আসা মাত্রই করতালিতে মুখরিত হয়ে ওঠে হলরুম। তিনি বলেন, আমার দীর্ঘ অভিনয় জীবনে আমাদের একটি ছবি বিদেশের মাটিতে মুক্তি পেতে যাচ্ছে।

সত্যিই আমরা গর্বিত ও আনন্দিত। আজকে আমাদের ইমন ও কুসুম শিকদারকে বিশ্বের দরবারে পরিচয় করা লাগবে না। লালটিপের মাধ্যমে সবাই চিনবে। লাল শাড়ী ও লাল পাঞ্জাবি পড়ে ইমন ও কুসুম সিকদারের নাচে-গানে দর্শকদের হৃদয়ে ঝড়  তোলে। চমৎকার পারফর্ম সকলকে মুগ্ধ করে।

কুসুম সিকদারের ব্যবহারে কোন দর্শক অটোগ্রাফ নিতে ভুল করেনি। রিজিয়া পারভীন ও মনির খানের প্রেমিক/ প্রেমিকার অভিনয় সকলকে হতবাক করে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ