1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসানচরে থানা স্থাপনে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

ভাসানচরে থানা স্থাপন করার ফলে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর ভাসানচরে নবনির্মিত পাঁচতলা ভবন বিশিষ্ট ভাসানচর থানার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘থানা স্থাপনের ফলে ভাসানচরে আরো রোহিঙ্গা আসতে উদ্বুদ্ধ হবে। এ ছাড়া রোহিঙ্গারা চলে গেলেও শান্তি স্থাপনে এ থানা ভূমিকা রাখবে।’

আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘এ এলাকায় থানা স্থাপনের ফলে ভাসানচরে রোহিঙ্গাদের মধ্যে বিশ্বাস স্থাপন হবে ও তাদের মধ্যে বিদ্যমান কোনো সমস্যা থাকলে তা নিরসন করবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন ও নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর।

নবনির্মত ভাসানচর থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৬ জন নারীসহ মোট ২০ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ