1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

নরেন্দ্র মোদীর সফর চূড়ান্তে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৪১ Time View

আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্ত করতে ২৭ জানুয়ারি দিল্লি যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। একইসঙ্গে তিনি সেখানে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৭-২৯ জানুয়ারি দিল্লি সফর করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বশরীরে ঢাকা সফরের আমন্ত্রণ জানাবেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ২৬ মার্চ ঢাকা আসতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লিতে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক করবেন। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, বাণিজ্য, রেল যোগাযোগ, করোনা ভাইরাস প্রতিরোধে টিকা সহযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা গত ১৮ আগস্ট ঢাকায় এসেছিলেন। সে সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করেন। গত ডিসেম্বরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন দিল্লি সফরে যেতে চেয়েছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ার ফলে সেই সফর বাতিল হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে গত ১৭ মার্চ ভার্চ্যুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের পরিকল্পনা ছিল। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ঢাকা সফর সম্ভব হয়নি। সে কারণে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ভার্চ্যুয়ালি বৈঠক হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ