1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-চীন-মিয়ানমার বৈঠক ১৯ জানুয়ারি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ৪৯ Time View

রোহিঙ্গা ইস্যুতে ঢাকায় মিয়ানমার-চীনের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক হবে ১৯ জানুয়ারি। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার (১৩ জানুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ৮ লাখ ৪০ হাজার রোহিঙ্গার ডাটাবেইজ তৈরি করে মিয়ানমারের নিকট হস্তান্তর করেছে। তবে মিয়ানমার মাত্র ৪২ হাজার শনাক্ত করেছে। তবে রোহিঙ্গাদের নিতে মিয়ানমারের সদিচ্ছার অভাব রয়েছে।

তিনি বলেন, গত বছর জানুয়ারিতে এ নিয়ে শেষ বৈঠক হয়। তারপর মহামারি ও দেশটির নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা পিছিয়েছে। তবে এবার সচিব পর্যায়ে বৈঠকে কিছু ভালো সিদ্ধান্ত আসবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ