1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৮ Time View

শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীর ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা।

এসময় তারা তিনটি দাবি পেশ করেন। তাদের দাবি- ধর্ষক ফারদিন ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এক সপ্তাহের মধ্যে বিচার কাজ শুরু করতে হবে। এই অন্যায়ের সাথে যারা জড়িত, খুব শিগগিরই তাদের সাজা নিশ্চিত করতে হবে। এছাড়া ভুক্তভোগীর ব্যাপারে যারা গুজব চড়াচ্ছে এবং তার পরিবারকে হুমকি দিচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার ধর্ষণের পর হত্যা করা হয় মাস্টারমাইন্ড স্কুলের শিক্ষার্থী আনুশকাকে। শনিবার (৯ জানুয়ারি) সকাল ৭টায়, আনুশকার গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের গোপালপুর গ্রামে জানাজা শেষে গোপালপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশগ্রহণ করেন আনুশকার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনসহ গ্রামবাসী।

বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) বেলা ১২টার দিকে দিহানের মোবাইল কল পেয়ে বাসা থেকে বের হন আনুশকা। এরপর কিশোরীকে কলাবাগানের ডলফিন গলির নিজের বাসায় নিয়ে যান দিহান। পরে দিহানসহ চার বন্ধু আনুশকাকে অসুস্থ অবস্থায় ধানমন্ডির মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন আনুশকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ