1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

‘চৌকস বাহিনী হিসেবে পুলিশের ক্রমাগত উন্নয়নে সরকার সচেষ্ট’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৪৪ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশজুড়ে সন্ত্রাস মোকাবেলা, জঙ্গি দমন, উপকূলীয় এলাকা জলদস্যুমুক্তকরণ, মাদকের বিরুদ্ধে অভিযান চালনাসহ দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে বাংলাদেশ পুলিশ।

পুলিশে লোকবল বৃদ্ধি, থানাসহ অন্যান্য কার্যালয়ের ভৌত অবকাঠামো উন্নীতকরণ ও নতুন যানবাহন সংযোজনসহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর একটি চৌকস বাহিনী হিসেবে পুলিশের ক্রমাগত উন্নয়নে সরকার সদা সচেষ্ট।

আজ রবিবার ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রবিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদাতে অনুষ্ঠিত এ কুচকাওয়াজ সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যপদ্ধতি, সমাজে অপরাধের বিভিন্ন বৈশিষ্ট্য ও উপাদান, দেশে প্রচলিত আইন সম্পর্কে প্রশিক্ষণে লব্ধ জ্ঞান পুলিশ বাহিনীর নবীন কর্মকর্তাদের ভবিষ্যত পথচলার পাথেয় হয়ে থাকবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ সারদা পুলিশ একাডেমিতে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্যারেড পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পু্লশি সুপারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্যারেডে ১৩ জন নারী অফিসারসহ ৯৭ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ