1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

বিএনপির রাজনৈতিক কৌশলে জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৪০ Time View

নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না।’

আজ শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে নেই। দেশ ও জনগণের স্বার্থ বিএনপির রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না।’

বিএনপির আন্দোলনের ডাক প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেলে, কিন্তু আন্দোলন হবে কোন বছর? জনগণও এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে।’

নতুন বছরে আওয়ামী লীগের রাজনীতি কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে অধিকতর সুগঠিত ও স্মার্ট একটি দল গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরী মজবুত করা হবে। সারাদেশে যে সব জেলা ও মহানগরে কমিটি হয়নি, সেসব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। বিতর্কিতরা যাতে দলের নেতৃত্বে আসতে না পারে, সে বিষয়ে দল সচেষ্ট থাকবে।’

সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্টদের যতœবান হতে হবে এবং যাত্রীদের সুরক্ষায় যা যা করা দরকার, তা করতে হবে।’

বিআরটিএতে দালালের দৌরাত্ম্য দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কারো কারো দালালদের সঙ্গে যোগসাজশ আছে। তা থেকে বেরিয়ে আসতে হবে।’ এ ছাড়া সড়কে তিন চাকার মোটরযান এবং মটরযান নির্মাণের কারখানাগুলোও বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

মালিক-শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী জানান, গাড়িগুলোতে যত আসন তত সিট অবশ্যই মানতে হবে। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

রাজধানীর বনানীর বিআরটিএ প্রান্তে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ