1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

বছরের শুরুতেই সুখবর জানালেন সাকিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৪৬ Time View

নতুন বছরটিকে রাঙিয়ে রাখার দারুণ এক উপলক্ষ্য এনে দিলেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরের প্রথমদিনই ভক্ত-সমর্থকদের দিয়েছেন এক সুখবর।

তৃতীয়বারের মতো বাবা হতে চলেছেন সাকিব আল হাসান। স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বেবি বাম্পের ছবি আপলোড করে এ খবরটি জানিয়েছেন সাকিব নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এ পোস্ট। মাত্র ২০ মিনিটের মধ্যে প্রায় ১ লাখ মানুষ রিয়্যাক্ট দিয়েছেন ছবিটিতে, কমেন্ট করেছেন ১০ হাজারের বেশি মানুষ। এছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ছবিটি শেয়ার করেছেন প্রায় ২ হাজার মানুষ।

উল্লেখ্য, সাকিব-শিশির দম্পতির সংসারে রয়েছে দুইটি কন্যা সন্তান। ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছেন সাকিবের প্রথম কন্যা আলায়না হাসান অব্রি। গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইররাম হাসানকে স্বাগত জানিয়েছেন সাকিব-শিশির জুটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ