1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

আওয়ামী লীগের পরিবেশ উপকমিটিতে মাশরাফি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৬৯ Time View

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে ।

বৃহস্পতিবার ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উপকমিটিতে মাশরাফিকে রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বিশ্ব নেতাদের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু মোকাবিলায় তার নেতৃত্বে কাজ করছে বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি।

“মাশরাফি বিন মুর্তজা আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।”

বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার। এই উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরও ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে।

তারা হলেন পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।

উপ কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ