1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

বিশ্ব ইজতেমা নিয়ে সিদ্ধান্ত জানুয়ারির পর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৪২ Time View

করোনার কারণে নির্ধারিত তারিখে হচ্ছে না বিশ্ব ইজতেমা। জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতি দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

করোনাভাইরাস পরিস্থিতি উন্নতি সাপেক্ষে তাবলিগের দুই গ্রুপ ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুর দিকে বিশ্ব ইজতেমা করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে।

এবার ২০২১ সালে ইজতেমার প্রথম পর্ব ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি হওয়ার কথা ছিল।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সংবাদমাধ্যমকে জানান, ‘জানুয়ারি পর্যন্ত কোভিড-১৯ পরিস্থিতি আমরা দেখব অবস্থাটা কী হয়, এরপর চিন্তা করব। অবস্থার উন্নতি হলে তখন হয়তো সবার সঙ্গে আলোচনা করে একটা তারিখ ফেলব।’

ফরিদুল হক খান বলেন, ‘এত বড় একটা কাজ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। যদিও দুটি গ্রুপ আছে, গ্রুপ থাকলেও আমরা ভাগ করে দিয়েছি। চলতি বছর দুই ভাগে করেছি, প্রয়োজনে এবারও আমরা দুইভাবে করব।’

তিনি জানান, ‘গত বছর আমরা হজে যাইনি, এবারও সম্ভাবনা নেই। তারপরও আমরা কিন্তু প্রস্তুতি নিয়ে আছি। অন্তত ২০ থেকে ২৫ হাজার লোকের হজের কাগজপত্র ঠিকঠাক করে রাখছি। যদি বলা হয় ক্ষুদ্র আকারে হজ হবে ৫ হাজার লোক পাঠাতে পারব, আমরাও সেই প্রস্তুতি নিয়ে রাখছি।’

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই বিশ্ব ইজতেমা হোক। আল্লাহ যদি পরিস্থিতি ভালো রাখেন, আমরা ইনশাআল্লাহ ইজতেমা করব। তবে বর্তমান পরিস্থিতিতে ইজতেমা করার কোনো সিদ্ধান্ত নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ