1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার

র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন মুশফিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৬৮ Time View

দারুণ সুসংবাদ দিয়ে বছর শেষ হলো কিউই তারকা কেন উইলিয়ামসন। বছরের শেষ দিনে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে (১২৯ ও ২১) বছর শেষ করেন সদ্য বাবা হওয়া উইলিয়ামসন। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলেন ক্যারিয়ার সেরা ২৫১ রানের ইনিংস। এই সুবাদে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেন তিনি। অপরদিকে স্টিভেন স্মিথ সবশেষ দুই টেস্ট বাজে খেলায় শীর্ষে ওঠার পথটাও সহজ হয়ে যায় তার। বর্তমানে ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে আছেন উইলিয়ামসন।

গত পাঁচ বছরে শীর্ষস্থান নিয়ে একরকম যুদ্ধ চলছিল কোহলি-স্মিথের মধ্যে। এমনকি এই বছরও ৩১৩ দিন ও কোহলি ৫১ দিন কাটিয়েছেন চূড়ায় থেকে। তবে বর্তমানে শীর্ষস্থান হারানো স্মিথ ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন তিনে। আর ৮৭৯ পয়েন্ট নিয়ে আগের জায়গাতেই (দ্বিতীয়) রয়েছেন পিতৃত্বকালিন ছুটিতে থাকা কোহলি।

অন্যদিকে গত বছরের মার্চের পর বাংলাদেশ কোনো টেস্ট খেললেও সর্বশেষ ঘোষিত ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৯ থেকে বর্তমানে ১৬-তে অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। র‌্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার উপরেই রয়েছেন তিনি। চার ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান (৩৫)।

তবে অবনমন হয়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হক (৪৬) ও মাহমুদউল্লাহ রিয়াদের (৫৫)। আর অপরিবর্তিতই রয়েছে তামিম ইকবালের অবস্থান (৩১)। সাদা পোষাকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা চারে কোনো হেরফের হয়নি। আগের মতোই যথাক্রমে অবস্থান করছেন প্যাট কামিন্স, স্টুয়ার্ট ব্রড, নিল ওয়াগনার ও টিম সাউদি। গত এক বছরে কোন ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়েছেন বাংলাদেশিদের মধ্যে সবার উপরে থাকা সাকিব (২১)। কিন্তু অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগের মতো চারে আছেন তিনি। যেখানে রাজত্ব চালাচ্ছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ