1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

সিরিয়ায় যাত্রীবাহী বাসে সন্ত্রাসী হামলা, নিহত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

সিরিয়ায় একটি বাসে হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেইর আল জোর প্রদেশে বুধবার ওই হামলার ঘটনা ঘটেছে।

হামলায় নিহতরা বেসামরিক নাগরিক বলে উল্লেখ করা হয়েছে। তবে একটি পর্যবেক্ষণ সংস্থাসহ বেশ কিছু সূত্র জানিয়েছে, ওই বাসে থাকা যাত্রীরা দেশটির সেনা সদস্য। এসব সংস্থা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ ওই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে। তারা বলছে, হামলায় ৩৭ সেনা নিহত হয়েছে।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, পরিকল্পিতভাবে বাসে হামলা চালানো হয়েছে। ইসলামিক স্টেটের সদস্যরা ওই হামলা চালিয়েছে। সরকারপন্থি মিলিশিয়া এবং সেনা সদস্যদের বহনকারী তিনটি বাস লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

আরও বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনেও বলা হয়েছে যে, সিরীয় বাহিনীর সদস্যদের বহনকারী বাসে ওই হামলা চালানো হয়েছে।

প্রাচীন পালমিরা নগরীর কাছে অবস্থিত ওই অঞ্চলে আইএস যোদ্ধা এবং সিরীয় প্রেসিডেন্ট বাসার আল আসাদ বাহিনীর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ