1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৬ জন।

নির্বাচনের দুইটি প্যানেল হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নিচ্ছেন এ নির্বাচনে।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের সভাপতি প্রার্থী ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক প্রার্থী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক।

সবুজ-ইলিয়াস পরিষদের সভাপতি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক পদে মাঈনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচন করছেন।

সদস্য পদে লড়ছেন আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, বিশ্বজিৎ দত্ত, ভানুরঞ্জন চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, রহমান মুস্তাফিজ, রফিক আহমেদ মুফদি (আহমেদ মুফদি), রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা এবং সলিমউল্লাহ সেলিম।

সবুজ-ইলিয়াস পরিষদ সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ, সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করীম, যুগ্ম সম্পাদক পদে নাজমুল আহসান ও সৈয়দ আলী আসফার এবং কোষাধ্যক্ষ পদে সালাউদ্দিন আহমেদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা কামাল মজুমদার, সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, শামসুল হক দুররানী, কামরুল হাসান দর্পণ, নূরুননবী রবি, জিয়াউদ্দিন সাইমুম, শাহনাজ বেগম পলি এবং মো. গোলাম কিবরিয়া।

স্বতন্ত্র হিসেবে সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদ চৌধুরী এবং কোষাধ্যক্ষ পদে বখতিয়ার রানা নির্বাচন করছেন।

স্বতন্ত্র হিসেবে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু দারদা যোবায়ের বিন হাবীব, কে এম শহীদুল হক, গাউসুল আজম বিপু, নির্মল চক্রবর্তী, নুরুননবী রবি, মো. ফেরদাউস মোবারক, শামসুদ্দিন আহমেদ চারু, শামীমা আক্তার দোলা ও সেবীকা রানী।

সদস্য পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এই পদে প্রেসক্লাবের সদস্যরা ১০ প্রার্থীকে নির্বাচিত করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ