1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান

‘কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়া‌লি‌টি পু‌লিশ তৈরি করুন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ Time View

কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়ালিটি পুলিশ তৈরি করতে প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়ালিটি পুলিশ সদস্য তৈরির দায়িত্ব পুলিশ ট্রেনিং সেন্টারের বলেও জানান পুলিশ প্রধান। সোমবার বিকেলে (২৮ ডিসেম্বর) সারদা পুলিশ একাডেমির চেমনি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) এসব কথা বলেন। একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক সভায় সভাপতিত্ব করেন।

প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, ‘সারদায় শুরু থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপণ করতে হবে, যাতে তারা আজীবন ধরে রাখতে পারে।’

তিনি আরও বলেন, ‘কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমির। সৎ, যোগ্য এবং আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির যোগ্যস্থান পুলিশ একাডেমি।’

প্রশিক্ষকদের উদ্দেশে ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যতœ নিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা প্রত্যেকে এক একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ