1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

মহাসড়কসহ ৩টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৪১ Time View

প্রতিটি মহাসড়কে নির্দিষ্ট দুরত্বে ফুয়েল স্টেশনসহ ড্রাইভারদের রিক্রিয়েশন ব্যবস্থা থাকার নির্দেশনা রেখে মহাসড়ক আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে আয়োজিত বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মহাসড়ক আইনে মহাসড়কের পাশে সব অবৈধ স্থাপনা সরকারি ব্যবস্থাপনায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে। থ্রি হুইলারসহ ধীরগতির যানবাহন মহাসড়কে উঠতে পারবে না। ফসল বা পন্য মহাসড়কে শুকাতে পারবে না। এছাড়াও বিনা অনুমতিতে বিলবোর্ড ব্যবহার করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

মহাসড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করলে ২ বছরের জেল, সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এ ছাড়া, অনিয়মের জন্য হজ এজেন্সীর জন্য ৫০ লাখ এবং ওমরা এজেন্সির জন্য ১৫ লাখ টাকা জরিমানা ও লাইসেন্স বাতিলের বিধান রেখে হজ ও ওমরাহ ব্যবস্খাপনা আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা।

মোংলা বন্দর কর্তৃপক্ষ আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত আনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ