1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

ব্যাগ তল্লাশি করে পাওয়া গেল ৯ কেজি সাপের বিষ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ Time View

বরিশাল প্রেসক্লাব নির্বাচনে অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান সভাপতি এবং কাজী মিরাজ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে রাত পৌঁনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এমএম আমজাদ হোসাইন এই ফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে ইসমাইল হোসেন নেগাবান ৪০ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী নাসির উদ্দিন বাবুল পেয়েছেন ৩১ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী মিরাজ পেয়েছেন ৩৯ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী কাজী আল-মামুন পেয়েছেন ৩১ ভোট।

১৭ সদস্যের কর্মকরী কমিটিতে সভাপতি ও সম্পাদক সহ ৭টিতে নেগাবান-মিরাজ প্যানেল এবং সম্পাদকীয় ও সদস্য সহ ১০টি পদে কাজী বাবুল-কাজী মামুন প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন ও পুলক চ্যাটার্জি। এছাড়া এম. মোফাজ্জেল হোসেন সহ-সাধারন সম্পাদক, মোশারেফ হোসেন কোষাধ্যক্ষ রুবেল খান পাঠাগার সম্পাদক, সুখেন্দ এদবর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, দেওয়ান মোহন ক্রীড়া সম্পাদক মো. নাসিরউদ্দিন দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির নির্বাচিত কার্য নির্বাহী ৭জন সদস্য হলেন অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, নুরুল আলম ফরিদ, সৈয়দ দুলাল, মো. মিজানুর রহমান, কেএম নয়ন এবং সাগর বৈদ্য।

দেশের অন্যতম প্রাচীন বরিশাল প্রেসক্লাব নির্বাচনে ৮০ ভোটারের মধ্যে ৭৬জন সদস্য ভোট প্রদান করেন। এর আগে দুই ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত প্রেসক্লাবের কার্যক্রমে স্থিতিবস্থা জারীর নির্দেশ দেয়। এর বিরুদ্ধে রিট করলে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ ২২ ডিসেম্বর এক আদেশে নিম্ন আদালতের আদেশ বাতিল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ