1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধের বিষয় পর্যবেক্ষণে আছে : বিমান সচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল বাতিল করেছে। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে দেশটির ফ্লাইট বন্ধের বিষয় পর্যবেক্ষণে আছে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক।

তিনি বলেন, ‘আমরা খোঁজ খবর নিচ্ছি। এখনই কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এদিকে করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের মধ্েয সৌদি আরব সব ধরনের বিমান চলাচল বন্ধ করেছে। এ অবস্থায় সে দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের কী হবে, এমন প্রশ্নের জবাবে বিমান সচিব বলেন, ‘সৌদি সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। পুনরায় বিমান চলাচল শুরু হলে যারা টিকিট কেটে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা অগ্রাধিকার পাবেন।’ এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, রবিবার ব্রিটিশ সরকার নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়ে পড়ার স্বীকারোক্তি দেওয়ার পর বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্য ভ্রমণ বাতিলের ঘোষণা দিয়েছে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইংল্যান্ডের দক্ষিণে এই নতুন প্রজাতির ভাইরাসের অস্তিত্ব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। এই নতুন প্রজাতি থেকে ফের সংক্রমণ ছড়াচ্ছে এবং তার গতি আগের থেকেও বেশি। আর বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসের এই নতুন প্রজাতিটি আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুততর গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ