1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পেলেন ক্যালিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫২ Time View

ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেস অলরাউন্ডার জ্যাক ক্যালিস। শ্রীলংকার বিপক্ষে আগামী বছরের শুরুতে দুটি টেস্ট খেলবে ইংলিশরা। ওই দুই টেস্টে মূলত তিনি ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করবেন।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রোটিয়াদের হয়ে একই দায়িত্ব পালন করেছেন টেস্টে ১৩ হাজারের ওপরে রান ও তিনশ’র কাছাকাছি উইকেট নেওয়া ক্যালিস। ইংলিশ ক্রিকেট বোর্ড তাদের কোচিং স্টাফদের বায়ো-বাবলের কড়াকড়ি জীবন থেকে কিছুটা বিশ্রাম দিতে চাচ্ছে। সেজন্যই স্বল্পমেয়াদি দায়িত্ব দিচ্ছেন টেস্টে ৪৫ সেঞ্চুরির মালিক ক্যালিসকে।

যেমন ইংল্যান্ড জাতীয় দলের হেড কোচ ক্রিস সিলভারউডের সহকারী গ্রাহাম থরপি শ্রীলংকা সফরে আসছেন না। তবে ফেব্রুয়ারির শুরুতে হওয়া ভারত সফরে অংশ নিতে চান তিনি। ভারতের মাটিতে ৫০’র বেশি ব্যাটিং গড়ের কৃতিত্ব থাকা ক্যালিসকে ইসিবি ওই সিরিজেও রাখবে কিনা তা অবশ্য নিশ্চিত না।

ইংল্যান্ড আগামী ২ জানুয়ারি শ্রীলংকা সফরে আসবে। দুই টেস্টের সিরিজের প্রথমটি গলে আগামী ১৪ জানুয়ারি মাঠে গড়াবে। তবে এই সিরিজের অনিশ্চয়তা এখনও কাটেনি। কারণ এরই মধ্যে করোনার দ্বিতীয় ঢেউ ইংল্যান্ডে ভালো মতোই লেগেছে। বেশ কিছু দেশ ইংল্যান্ডের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। করোনার প্রথম ঢেউ রুখতে পারা শ্রীলংকা তাই এ বিষয়ে কোন পদক্ষেপ নেবে না এখনও নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ