1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর

বেসরকারি গ্রন্থাগারে লাইব্রেরিয়ান নিয়োগে অনুদান প্রদান করা হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৭ Time View

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বই পড়া মানুষের মনের খোরাক যোগায় ও মানুষকে আলোকিত করে। আর এ ধরনের আলোকিত ব্যক্তিদের প্রচেষ্টা ও উদ্যোগে সারাদেশে ৮০০টির অধিক রেজিস্টার্ড বেসরকারি গ্রন্থাগার বা পাঠাগার গড়ে উঠেছে। কিন্তু দেখাশোনার জন্য জনবল না থাকার কারণে এসব পাঠাগারসমূহ সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না এবং পাঠকরাও সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সেটি বিবেচনায় নিয়ে এসব পাঠাগারসমূহে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে অনুদান প্রদানের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলিস্তানস্থ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক ধারাবাহিক পাঠ কার্যক্রমে অংশগ্রহণকারী সেরা শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রয়োজনে অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় নতুন অর্থনৈতিক কোড সৃষ্টি করা হবে যাতে প্রতি বছর বেসরকারি পাঠাগারের লাইব্রেরিয়ানদের বেতন পরিশোধের জন্য অনুদান প্রদান করা যায়, বলে তিনি জানান।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক ধারাবাহিক পাঠ কর্মসূচির উপদেষ্টামণ্ডলীর সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান, উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশিষ্ট সাংবাদিক জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ