1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার

রোনালদোর জোড়া গোলে জয় জুভেন্টাসের

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ Time View

আগের ম্যাচে আটালান্টার বিপক্ষে ড্রয়ের হতাশা কাটিয়ে সিরিআয় জয়ের ধারায় ফিরলো জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ভর করে শনিবার রাতে পার্মাকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য ছিল জুভেন্টাস। ১৩ মিনিটের মাথায়ই গোল পেয়ে যেতে পারতো, মেকেনির লম্বা পাসে ছয় গজের মধ্যে বল পেয়েও ঠিকভাবে শট নিতে পারেননি অ্যারন র‌্যামজি।

এর তিন মিনিট সুযোগ পেয়েছিল পার্মাও। তবে জিয়ানলুইজি বুফনের বুদ্ধিমত্তায় বেঁচে জুভেন্টাস। ডান দিক দিয়ে খুব কাছাকাছি গিয়ে ইউরাই কুচকার নেওয়া শট পা দিয়ে কোনোমতে ঠেকান জুভ গোলরক্ষক।

২৩তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। বাঁ দিক থেকে মোরাতার আড়াআড়ি ক্রস থেকে বাঁ পায়ের শটে জাল কাঁপান কুলুসেভস্কি। এর তিন মিনিট পর আরও এক গোল। এবার মোরাতার উঁচু ক্রসে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করে ফেলে জুভেন্টাস। ৪৮ মিনিটে র‌্যামজির পাস ধরে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো।

রোনালদোকে তুলে ৮২তম মিনিটে ফেদেরিকো চিয়েসাকে নামান জুভেন্টাস কোচ। এর তিন মিনিট পর বের্নারদেস্কির ক্রসে থেকে দারুণ হেডে ৪-০ গোলের জয় নিশ্চিত করেন মোরাতা।

এতে ১৩ ম্যাচে ৭ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে পঞ্চম হার দেখা পার্মা ১২ পয়েন্ট নিয়ে আছে পঞ্চদশ স্থানে। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ