1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

ফিফার বর্ষসেরা ফুটবলার লেভানদোভস্কি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৬ Time View

ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রবার্ট লেভানদোভস্কি। সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত বছরের ২০ জুলাই থেকে ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় গত ২৫ নভেম্বর বিশেষজ্ঞ প্যানেলের বেছে নেওয়া ১১ জনের তালিকা প্রকাশ করে ফিফা। এরপর গত শুক্রবার সংক্ষিপ্ত তালিকা তিনজনে নামিয়ে আনা হয়।

গত ১ অক্টোবর মানুয়েল নয়ার ও কেভিন ডে ব্রুইনেকে হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জেতা লেভানদোভস্কির গত মৌসুমটা কেটেছে অসাধারণ।

বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লেভানদোভস্কির। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন পোলিশ এই ফরোয়ার্ড। দলটির বুন্ডেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ