1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযান, অপহৃত ৩০৮ নাগরিক উদ্ধার বিতর্কিত প্রস্তাবের জন্য ক্ষমা চাইলেন ফিফা সভাপতি, বেঁচে গেল গদি! রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’

সাকিবের শ্বশুর মারা গেছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৪০ Time View

আর বেচে নেই বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শ্বশুর মমতাজ আহমেদ। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে সাকিবের শ্বশুর মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন।

সাকিবের শ্বশুরবাড়ি বাংলাদেশের নরসিংদীতে। তিনি অবশ্য পরিবার নিয়ে অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বাস করছিলেন।

মমতাজ আহমেদ বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর অবস্থা আরো জটিল হয়ে পড়ে। তাই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগেই জেমকন খুলনার এই তারকা দল ছেড়ে যান।

গত সোমবার গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়ে ফাইনাল ওঠে খুলনা। ম্যাচের পরই টিম হোটেল ছেড়ে বাসায় ফিরে যান সাকিব। কাল রাতে রওনা দেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে থাকছেন। নিষেধাজ্ঞার বেশির ভাগ সময় সাকিবও সেখানে ছিলেন। চলমান টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য গত ৬ নভেম্বর দেশে ফিরেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ