1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীর সব মায়েরা ফ্যামিলি কার্ড পাবে : ভূমিমন্ত্রী উপসাগরীয় দেশগুলোকে ইরানের কঠোর বার্তা, লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি ‘জুলাই আন্দোলন ছিল স্বৈরাচার পতনের আন্দোলন’ আ. লীগের জুলুমের পথ বিএনপি অনুসরণ করবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী ২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল মেসির রেকর্ড গোলের ম্যাচে মিয়ামির বড় জয় ‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি

শাহজালাল বিমানবন্দরে ফের মিলল বোমা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৪২ Time View

রাজধানী ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে আরও একটি বোমা পাওয়া গেছে।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নির্মাণের জন্য পাইলিংয়ের সময় বোমাটি উদ্ধারের কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান জানান, বোমাটি নিষ্ক্রিয় করেছে বিমান বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল। এটি পুরোপুরি নিষ্ক্রিয় করতে টাঙ্গাইলে বিমান বাহিনীর ফায়ারিং রেঞ্জে পাঠানো হচ্ছে। আগে যে বোমাটি পাওয়া গিয়েছিল, এটির আকার সেটির প্রায় সমান।

গত ৯ ডিসেম্বর সকালে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় ৩ মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পান। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানান।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি একটি বোমা। যার ওজন ২৩০ কেজি। প্রাথমিকভাবে তারা বোমাটি নিষ্ক্রিয় করে। এখন এটিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার জন্য বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।

নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি মূল বিমানবন্দরের এলাকার বাইরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ