1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ভার্চুয়ালি নয়, আগের মতোই হবে বইমেলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

ভার্চুয়ালি নয় শারীরিক উপস্থিতেই অমর একুশে বইমেলা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৩ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে করোনাভাইরাস বিবেচনায় বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।

তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

রবিবার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এ তথ্য জানান।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বইমেলা। আসন্ন বইমেলার স্টল বরাদ্দের শেষ সময় ছিল ৭ ডিসেম্বর। এ সময়ের মধ্যে মাত্র ৮৬ জন স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ চেয়ে আবেদন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ