1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির সার্কুলার জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ Time View

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সার্কুলার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ১৫ ডিসেম্বর থেকে আবেদন নেয়া শুরু হবে।

শুধু অনলাইনে ২৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে (https://gsa. teletalk.com.bd) আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। সংস্থাটির ওয়েবসাইটে (www.dshe.gov.bd) সার্কুলারটি পাওয়া যাচ্ছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত চার শতাধিক বিদ্যালয়ের মধ্যে ঢাকা মহানগরের ৪৪টি আছে। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি ও সি) করে ভর্তি করা হবে।

আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

এতদিন একজন শিক্ষার্থী ভর্তিচ্ছু গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত। এ ছাড়া সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে।

প্রাপ্যতার ভিত্তিতে তারাও পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এতদিন ঢাকার শিক্ষার্থীরা তিনটি স্কুল পছন্দক্রমে দিতে পারত। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য পছন্দক্রম ছিল না।

এবারে ভর্তি প্রক্রিয়ায় আরেকটি নতুনত্ব এসেছে। সেটি হলো- এলাকা কোটায় ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এতে শিক্ষার্থী ভর্তির কোটা গত বছর থেকে ১০ শতাংশ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ