1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশা প্রতিমন্ত্রী অমিতের বর্তমান জ্বালানি সংকটের জন্য পতিত সরকারের নীতি ও আমদানিনির্ভরতা দায়ী : তিতুমীর তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস জ্বালানি ও বিদ্যুৎখাতে ১০ বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে রাজশাহী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৭১ Time View

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের গুরুত্বপূর্ণ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মিনিস্টার গ্রুপ রাজশাহী ও গাজী গ্রুপ চট্টগ্রাম। বাঁচা-মরার লড়াইয়ে নামা রাজশাহীর পক্ষে গেছে কয়েন ভাগ্য। তারা টস জিতে নিয়েছে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ফলে আগে ব্যাট করতে নামবে টেবিল টপার চট্টগ্রাম।

ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করে ফেলেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ফলে আজ (শনিবার) তারা মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে হেরে গেলেও থেকে যাবে এক নম্বরেই।

কিন্তু ঠিক বিপরীত অবস্থা রাজশাহীর। এ পর্যন্ত খেলা সাত ম্যাচে মাত্র দুটি জেতায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি তাদের জন্য রীতিমতো ‘ডু অর ডাই’। চট্টগ্রামকে হারাতে পারলে প্লে-অফের টিকিট পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে রাজশাহী। কিন্তু হেরে গেলেই বড় সুযোগ তৈরি হবে বরিশালের সামনে। যারা খেলবে দিনের অপর ম্যাচে।

এই ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে রাজশাহী। বাদ পড়েছেন এবাদত হোসেন ও ফরহাদ রেজা। তাদের বদলে সুযোগ পেয়েছেন রেজাউর রহমান রাজা ও সানজামুল ইসলাম।

অন্যদিকে চট্টগ্রাম একাদশে এসেছে চার পরিবর্তন। আগের ম্যাচে খেলা রুয়েল মিয়া, মেহেদি হাসান, সঞ্জিত সাহা ও সৈকত আলিকে বাদ দিয়েছে তারা। দলে ফিরেছেন লিটন দাস, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও রাকিবুল হাসান।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌম্য সরকার, লিটন দাস, শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

মিনিস্টার গ্রুপ রাজশাহী একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনিসুল ইসলাম ইমন, রনি তালুকদার, ফজলে মাহমুদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সানজামুল ইসলাম, রেজাউর রহমান রাজা, আরাফাত সানি, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ