1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সিআইসিএ সচিবালয়ে ৩ কূটনীতিক নিয়োগ দিতে আগ্রহী বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫০ Time View

কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার ( সিআইসিএ) সচিবালয়ে বাংলাদেশ তিনজন কূটনীতিককে পদায়ন করতে আগ্রহী।

শুক্রবার (১২ ডিসেম্বর) কাজাখস্তানের আয়োজনে সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই আগ্রহের কথা জানান।

সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে ৯ ও ১১ ডিসেম্বর কাজাখস্তানের আয়োজনে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এতে কাজাখস্তানের প্রথম পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাখারত নারেশেভ সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৈঠকে সিআইসিএর সিনিয়র অফিসিয়াল কমিটির সচিবালয়কে আন্তর্জাতিকীকরণের জন্য তিনটি পদে কূটনীতিক নিয়োগ দেওয়ার বিষয়টি উত্থাপন করা হয়। এতে সেকেন্ডমেন্ড পদে মনোনয়ন অনুমোদনের ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলোকে সর্বোচ্চ সহযোগিতা প্রদর্শনের জন্য উৎসাহিত করে। বাংলাদেশও ওই সিদ্ধান্তে একমত পোষণ করে। ভবিষ্যতে সিআইসিএ সচিবালয়ে বাংলাদেশের তিনজন কূটনীতিককে পদায়ন করতে ইচ্ছুক বলে অবহিত করে বাংলাদেশ।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মহাপরিচালকও (আন্তর্জাতিক সংস্থা) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ