1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দ. আফ্রিকার নতুন টেস্ট অধিনায়ক ডি কক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৮০ Time View

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। আর এ দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে কুইন্টন ডি কককে। প্রথমবার টেস্ট দলের দায়িত্ব সামলাবেন তিনি। ফলে তিন ফরম্যাটের দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এখন ডি কক।

গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন ফাফ ডু প্লেসি। এর মধ্যে করোনার হানায় খেলা বন্ধ হয়ে গেলে নতুন অধিনায়ক আর বেছে নিতে পারেনি প্রোটিয়ারা। অবশেষে ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়কের উপরই আস্থা রাখল দেশটির ক্রিকেট বোর্ড।

আপাতত অবশ্য দীর্ঘ সময়ের জন্য নয়। ২০২০-২১ মৌসুমের জন্য ডি কককে টেস্টের নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে তার নতুন মিশন।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ডি কককে অধিনায়ক রেখে গড়া দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সারেল ইরউই, কিপার-ব্যাটসম্যান কাইল ভেরেইন এবং মিডিয়াম পেসার গ্লেন্টন স্টুয়ারম্যান। চোটের কারণে প্রাথমিকভাবে নেয়া হয়নি কাগিসো রাবাদা আর ডোয়াইন প্রিটোরিয়াস। তাদের অবস্থা দেখে পরে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে’তে। ৭ জানুয়ারি থেকে জোহানেসবার্গে পরের টেস্ট। ডি ককের নেতৃত্বে এই গ্রীষ্মে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, বিউরান হেনড্রিকস, ডিন এলগার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, রসি ফন ডার ডাসেন, স্যারেল ইরউই, আনরিক নরকিয়া, গ্লেন্টন স্টুয়ারম্যান, ভিয়ান মুল্ডার, কিগান পিটারসেন, কাইল ভেরেইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ