1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ভাসানচর পরিদর্শনে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি জাতিসংঘ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ Time View

ভাসানচর পরিদর্শনের জন্য জাতিসংঘ আনুষ্ঠানিক কোনো প্রস্তাব কখনোই দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, জাতিসংঘ চাইলেই যে কোনো সময় সেখানে যেতে পারে, সেই প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।

সোমবার ( ৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তরের প্রভাব প্রত্যাবাসন কূটনীতিতে পড়বে না। কক্সবাজারের আশ্রয় শিবির থেকে এক লাখ রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবার প্রক্রিয়া চলছে। তবে স্বেচ্ছায় যারা যেতে চাইবেন, শুধু তাদেরই নেওয়া হবে।’

এ স্থানান্তর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দেওয়া জাতিসংঘের বিবৃতির তীব্র সমালোচনা করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘ভাসানচরের বিষয়ে যাবতীয় তথ্যই সংস্থাটিকে দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের এ প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকারও আহ্বান জানানো হয়েছিল। ’

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে, মিয়ানমার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে জাতিসংঘকে আরও উদ্যোগী ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘অস্থায়ীভাবেই রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হয়েছে। এখনও এ বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে নিজ দেশে ফেরত পাঠানোই বাংলাদেশ সরকারে মূল লক্ষ্য। নতুন সরকার গঠনের পর প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানামরের সঙ্গে আরেক দফা আলোচনা শুরু করবে বাংলাদেশ। ’

হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বিরোধিতা করলেও ৪ ডিসেম্বর প্রথম ধাপে ১৬ শতাধিক রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ