1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ডিসি সম্মেলন নতুন বছরের ৫-৭ জানুয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ Time View

করোনা ভাইরাস মহামারির কারণে এবারের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন সঠিক সময়ে করতে না পারলেও আগামী জানুয়ারি মাসে আয়োজনে করতে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এবারের ডিসি সম্মেলন আগামী বছরের ৫-৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সোমবার (৭ ডিসেম্বর) বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম।

শেখ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি তিন দিনব্যাপী অনুষ্ঠেয় ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন। আর ডিসিরা সশরীরে ঢাকায় সম্মেলনে অংশ নেবেন। তবে অন্যান্য বিষয়গুলো এখনও চূড়ান্ত নয়।

মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে ডিসিরা প্রতিবছর এ সম্মেলনের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর সামনে বৈঠক করে কথা বলার সুযোগ পান। তারা নিজ নিজ জেলার উন্নয়ন প্রস্তাবনা এবং সমস্যা লিখিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগে পেশ করেন।

মাঠ প্রশাসনের একজন কর্মকর্তা জানান, প্রতি বছরের মতো উন্নয়ন এবং নতুন পরিকল্পনার প্রস্তাব গত মার্চ মাসে বিভাগীয় কমিশনারের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

প্রতিবছর তিন দিনব্যাপী হলেও গত বছর থেকে ডিসি সম্মেলন পাঁচ দিনব্যাপী হচ্ছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পর বিভিন্ন অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী-সচিব অংশ নেন। এ অধিবেশনগুলো সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

গত বছরই ডিসি সম্মেলনে প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, তিন বাহিনী প্রধানের সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা বৈঠক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ