1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

আর্সেনালকে হারিয়ে শীর্ষে টটেনহ্যাম

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৫১ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে আর্সেনালকে সহজেই হারাল টটেনহ্যাম। সন-হিয়ুং মিন ও হ্যারি কেনের গোলে ফের টেবিলের শীর্ষে ফিরল হোসে মরিনহোর দল।

রবিবার নিজেদের মাঠে আর্সেনালকে ২-০ গোলে হারায় টটেনহ্যাম। ২৭৭ দিন পর টটেনহ্যামের দর্শকরা মাঠে খেলা দেখার সুযোগ পায়। ম্যাচজুড়ে উৎসব করেছে তারাই। তবে আর্সেনাল শুরু থেকে বল দখলে এগিয়ে থাকলেও তাদের আক্রমণে ছিল না তেমন ধার।

ম্যাচের ১৩ মিনিটে সন-হিয়ুং মিন দলকে এগিয়ে দেন। নিজেদের অর্ধ থেকে কেইনের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে এগিয়ে যান সন। ডিফেন্ডারদের প্রতিরোধের সুযোগ না দিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন দক্ষিণ কোরিয়ার এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। সনের পাসে ছয় গজ বক্সের কোণা থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন কেইন। বল ক্রসবারের নিচের দিকে লেগে জালে জড়ায়। পেশাদার ক্যারিয়ারে কেইনের এটা ২৫০তম গোল। ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় টটেনহ্যাম।

বিরতির পর কয়েকবার আক্রমণে উঠলেও টটেনহ্যামের রক্ষণ ভাঙতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে ২ গোল দিলেও দ্বিতীয়ার্থে আর্সেনালের জালের দেখা পায়নি মরিনহোর শিষ্যরা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এমন হারে আর্সেনাল আরেকটা হতাশার দিন কাটাল। লিগে শেষ সাত ম্যাচের ৫টিতেই হারল দলটি। ১১ ম্যাচে ৪ জয় ও ২ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে তারা আছে ১৫তম স্থানে। সমান ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে টটেনহ্যাম। ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে চেলসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ